হামের টিকা না কেনার দায়ভার আওয়ামী লীগ ও শেখ হাসিনার বলে মন্তব্য করেননি আসিফ মাহমুদ

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের ফলে অর্থ সংকটে হামের টিকা ক্রয় করা যায়নি। এখন আমাদের ওপর দায় দেওয়া হচ্ছে অথচ সম্পূর্ণ দায়ভার আওয়ামী লীগ ও হাসিনার ছিলো’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হামের টিকা না কেনার দায়ভার আওয়ামী লীগ ও শেখ হাসিনার বলে মন্তব্য করেননি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে তার এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। আসিফের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
সুতরাং, হামের টিকা না কেনার দায়ভার প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Asif Mahmud Shojib Bhuiyan – Facebook Page

