তারেক রহমানকে নিয়ে জুলাই সংস্কার বিষয়ে শেখ হাসিনার মন্তব্য দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ প্রসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ‘তারেক রহমানের জুলাই সংস্কার বর্জনকে বাঙালি পরিচয়ের প্রমাণ বললেন: শেখ হাসিনা’ শীর্ষক দাবি সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে শেখ হাসিনার মন্তব্য ঘিরে প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারা গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। শেখ হাসিনার সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্যগুলো করার কোনো প্রমাণ মেলেনি।

এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, Lalmaiya TV নামের একটি ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত হয়। পেজটি থেকে গত ২০ ফেব্রুয়ারি একটি ফটোকার্ড আকারে পোস্টটি প্রকাশ করা হয়।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না,আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।” পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজ থেকে নিয়মিতই এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (, ,)।

এছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয় এর ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে আলোচিত ঘটনা নিয়ে কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, তারেক রহমানের জুলাই সংস্কার বর্জনকে বাঙালি পরিচয়ের প্রমাণ বলেছেন শেখ হাসিনা দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: