শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে ইমরান খানের নামে ভুয়া মন্তব্য প্রচার

মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর এ রায় ঘোষণা করে। এরই প্রেক্ষিতে, ‘বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাটকীয় রায় ভয়াবহ মানবতার লঙ্ঘন’ শীর্ষক মন্তব্যটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার ফাঁসির রায় প্রসঙ্গে প্রচারিত মন্তব্যটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নয়। বরং, কোনো তথ্য প্রচার ছাড়াই আলোচিত মন্তব্যটি তার নামে প্রচার করা হচ্ছে।

শেখ হাসিনার রায় হয়েছে গত ১৭ নভেম্বর। এরপর এরপর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যদি রায়টিকে ‘নাটকীয়’ বা ‘ভয়াবহ মানবতা লঙ্ঘন’ বলে মন্তব্য করতেন, তা পাকিস্তানের এবং বাংলাদেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার করাটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে পাকিস্তানের কিংবা বাংলাদেশের গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এমনকি ইমরান খানের সোস্যাল মিডিয়া হ্যান্ডেলেও (ফেসবুক পেজ, এক্স) এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এরপর অনুসন্ধানে গতকাল (১৯ নভেম্বর) পাকিস্তানের গণমাধ্যম ডনের ওয়েবসাইটে ‘PTI says Imran’s sisters manhandled, ‘violently detained’ by police while camped outside Adiala jail’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে– পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান এখনো কারাবন্দী।

এছাড়া, একই দিন ভারতীয় গণমাধ্যম জাগরণ এবং ইন্ডিয়া টুডে ইমরান খান জেলে থাকার তথ্য প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতির মামলায় কারাগারে আছেন।

সুতরাং, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শেখ হাসিনার রায় ‘নাটকীয় ও ভয়াবহ মানবতা লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: