সম্প্রতি, “আগের বার গাড়িতে গেছিলো, এবার গেছে প্লেনে..ইতিহাস সাক্ষী আছে, আপা শ্বশুরবাড়ি যাওয়ার ক্ষেত্রে নৌকা কখনোই চুজ করে নাই।” শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি শেখ হাসিনার বিয়ের ছবি নয়। প্রকৃতপক্ষে, কোনো ধরনের তথ্যপ্রমাণ ছাড়াই ছবিটি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে ছবিটি প্রচার করা হলে সেসময় দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
Share:


