শেখ রবিউল আলম সড়কমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি

সম্প্রতি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পদত্যাগ করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৯৫ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পদত্যাগের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই বেশ কিছু অপ্রাসঙ্গিক ছবি যুক্ত করে আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মতো পরিচিত ব্যক্তির পদত্যাগ করলে তা দেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো। তবে দেশের কোনো গণমাধ্যমেই এ বিষয়ে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

গত ২৩ মার্চ হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

সুতরাং, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পদত্যাগের দাবিটি ভুয়া।

তথ্যসূত্র

Share: