ঢাকা কলেজ এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে মাদকসহ আটক ব্যক্তিরা শিবির কর্মী নয়, ছাত্রদল কর্মী 

ঢাকা কলেজ এলাকা থেকে পুলিশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীকে মাদকসহ আটক করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ থেকে আটক এই চার ব্যক্তি ছাত্রশিবিরের কর্মী নয়। প্রকৃতপক্ষে, গত ৫ জানুয়ারি রাতে রাজধানীর আজিমপুর এলাকায় ব্যাবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হওয়া চারজনের মধ্যে একজন, ঢাকা কলেজ ছাত্রদল কর্মী ও সাইকোলোজি বিভাগের মাসুদ রানা বলে জানা যায়।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Face The People’ এর ফেসবুক পেজে গত ০৫ জানুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে, আটক হওয়া ব্যক্তিদের ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী বলে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে আরো অনুসন্ধানে আলোচিত বিষয়ে দেশিয় একাধিক (, ) সংবাদ মাধ্যমে খবর প্রচার হতে দেখা যায়। সংবাদগুলো বিশ্লেষণে জানা যায়, গত ০৫ জানুয়ারিতে রাজধানীর ইডেন কলেজের সামনের এলাকায় ব্যাবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হন চারজন। আটককৃতদের মধ্যে সাইকোলোজি বিভাগের মাসুদ রানা নামক একজন ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী বলে জানা যায় এবং অন্যদের পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

সুতরাং, রাজধানীর ঢাকা কলেজ এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে আটক ছাত্রদলের কর্মীদের ছাত্রশিবিরের কর্মী দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: