শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়নি, তিনি কারাগারে আছেন 

রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাইয়ের বাসা থেকে গত মঙ্গলবার (০৭ এপ্রিল, ২০২৬) ভোরে গ্রেপ্তার হন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরই মধ্যে শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়েছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়নি। বরং, তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এ বিষয়ে অনুসন্ধানে দেশিয় মূলধারার সংবাদ মাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে শিরীন শারমিন চৌধুরীর জামিনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচিত বিষয়ে একাধিক (, , , ) গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণে জানা যায়, ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় গত ০৭ এপ্রিল (মঙ্গলবার) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে ঐদিনই তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে, তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, শিরীন শারমিন চৌধুরীকে মধ্যরাতে আটক ও গ্রেপ্তার প্রক্রিয়া এবং আদালতে উপস্থাপনের সময় বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।

অর্থাৎ, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়নি তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: