অন্যের স্ত্রী নিয়ে হোটেলে সময় কাটানো খারাপ কিছু নয় শীর্ষক মন্তব্য করেননি শিশির মনির, আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের ছবি সংযুক্ত করে ‘অন্যের স্ত্রী নিয়ে হোটেলে সময় কাটানো খারাপ কিছু নয় বরং এটা পুরুষের হক: শিশির মনির’ ক্যাপশনে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, শিশির মনির বলেছেন, ‘অন্যের স্ত্রী নিয়ে হোটেলে সময় কাটানো খারাপ কিছু নয় বরং এটা পুরুষের হক’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইনজীবী শিশির মনির ‘অন্যের স্ত্রী নিয়ে হোটেলে সময় কাটানো খারাপ কিছু নয় বরং এটা পুরুষের হক’ শীর্ষক মন্তব্য করেননি এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার  দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ৬ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের গাঢ়ত্ব, লাইন স্পেসে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও শিশির মনিরের উক্ত মন্তব্য সংবলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, আইনজীবী শিশির মনির “অন্যের স্ত্রী নিয়ে হোটেলে সময় কাটানো খারাপ কিছু নয় বরং এটা পুরুষের হক” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: