ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি দাবিতে ভিন্ন ব্যক্তির ভিডিও প্রচার  

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির বক্তব্যের ভিডিও প্রচার করে দাবি করা হয়, উক্ত ব্যক্তিই ওসমান হাদিকে গুলি করেছিলেন।  

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।  

একই দাবি দেখুন টিকটকে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে যে ব্যক্তিকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে তিনি ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি নন। প্রকৃতপক্ষে, ওলি হাসান বিন কবির নামের দুবাইতে বসবাসকারী ভিন্ন এক ব্যক্তির ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে Oli Hasan Bin Kabir নামের এক ব্যক্তির প্রোফাইল খুঁজে পাওয়া যায়, যার চেহারার সাথে ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তির চেহারার মিল রয়েছে।

তার প্রোফাইল পর্যালোচনা করে সম্প্রতি নেপাল ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিভিন্ন সময়ে পোস্ট করতে দেখা যায়।

রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ওলি হাসান বিন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি তার পুরোনো একটি ভিডিও। ব্যক্তিগত ঝগড়ার কারণে তিনি কিছু মানুষের উদ্দেশ্যে ভিডিওটি বানিয়ে তার ফেসবুক এবং টিকটক প্রোফাইলে প্রকাশ করেছিলেন। তবে পরে তা সরিয়ে নেন। কিন্তু কেউ তা ডাউনলোড করে ভিন্ন দাবিতে ছড়াচ্ছে।

ওলি জানান, বিগত তিন বছর ধরে তিনি দুবাইতে থাকেন।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি প্রবাসী ভিন্ন ব্যক্তির।

তাছাড়া, গণমাধ্যম সূত্রে জানা যায়, শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। তিনি ভারতে পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

সুতরাং, ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি দাবিতে ভিন্ন ব্যক্তির ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: