সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শুভেন্দু অধিকারী আলোচিত বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, তার একটি ভিন্ন ভিডিওর সঙ্গে কৃত্রিমভাবে নতুন অডিও সংযোজন করে ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে BJPA4Bengal নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১১ জুলাই প্রকাশিত ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের লাইভ সম্প্রচার পাওয়া যায়। উক্ত ভিডিওর প্রায় ৫৫ মিনিটের অংশে শুভেন্দু অধিকারী বক্তব্য দেন। ভিডিওটিতে তার পরিধেয় পোশাক, পেছনে অবস্থানরত ব্যক্তি, মঞ্চের সাজসজ্জা এবং অন্যান্য পারিপার্শ্বিক দৃশ্য আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। তবে মূল ভিডিওতে শুভেন্দু অধিকারী তার বক্তব্যের কোথাও শেখ হাসিনা বা তার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কোনো মন্তব্য করেননি। এছাড়া মূল ভিডিওতে থাকা তার কণ্ঠস্বরের সঙ্গে প্রচারিত ভিডিওর কণ্ঠস্বরেরও কোনো মিল পাওয়া যায়নি, যা ভিডিওটিতে কৃত্রিমভাবে অডিও সংযোজনের ইঙ্গিত দেয়।

অর্থাৎ, উক্ত অনুষ্ঠানে দেওয়া শুভেন্দু অধিকারীর বক্তব্যের ভিডিওটি ডিপফেক প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আলোচিত বক্তব্য সংযোজন করা হয়েছে।
এছাড়া, ডানকুনিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও (১,২,৩), শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসার বিষয়ে তার এমন কোনো বক্তব্যের তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি ডিপফেক প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত।
তথ্যসূত্র
- BJPA4Bengal – YouTube Video


