সম্প্রতি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হককে জড়িয়ে সময় টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এই ফটোকার্ডে দাবি করা হয়, ‘ওয়াজ মাহফিলে বসে গোপনে হস্থমৈথুন করলো আল্লামা মামুনুল হক, প্রতিবাদ করলো তার শ্রোতারা’।

টিকটকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া এমন কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, সময় টিভির লোগো ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সময় টিভির লোগো দেখতে পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এরূপ কোনো ঘটনা ঘটলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
এছাড়াও সময় টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্ট ও ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ও ডিজাইনের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, মামুনুল হককে জড়িয়ে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Somoy TV – Facebook Page
- Somoy TV – Website
- Somoy TV – YouTube Channel


