সম্প্রতি, জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগে উপরে নিষেধাজ্ঞা উঠানো হবে বাংলাদের ৫১% মানুষের সমর্থন দিলে’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে মন্তব্য করেননি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে স্পিকার এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। স্পিকারের মতো ব্যক্তি আলোচিত মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
পরবর্তীতে, আলোচিত দাবির অপর একটি ফটোকার্ডে যমুনা টিভির অনুরূপ ‘Janurn Tv’ নামক লোগো খুঁজে পাওয়া যায়। উক্ত লোগোর সূত্র ধরে ‘Janurn Tv’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ মে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে। ‘Janurn Tv’পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেজটি শুধুমাত্র সচেতনতা ও বিনোদনের উদ্দেশ্যে,কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন’।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রেস ব্রিফিংয়ে বলেন, জুলাই জাদুঘর যত দিন থাকবে, তত দিন মানুষ সেখানে এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলকে ‘থুতু’ দেবে।
সুতরাং, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম – Facebook Page
- Janurn Tv – Facebook Post
- Dhaka Mail – হাসিনা ও তার দলকে জনগণ ‘থুতু’ দেবে: স্পিকার


