সম্প্রতি, জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১২ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন বলে মন্তব্য করেননি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে স্পিকার এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। স্পিকারের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
সুতরাং, শেখ হাসিনা প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম – Facebook Page
- Rumor Scanner’s analysis


