সম্প্রতি, জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘আমি মুজিবনগর সরকারের অধীনে যুদ্ধ করিনি, আমি জিয়ানগর সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করেছি’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাফিজ উদ্দিন আহমদে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজে গত ৩১ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। ‘Daily Mollar Desh’ পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে স্যাটায়ার এবং প্যারোডি’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।
পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Mollar Desh – Facebook post


