সম্প্রতি, ‘শ্রীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের পরে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । বাড়ির পাশে বাগানে পরে ছিল মরাদেহ। সারাদেশে চলছে ধর্ষণের মহা উৎসব।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে বান্দরবানে এক নারীর লাশ উদ্ধারের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Channel Rangunia’ নামের একটি ফেসবুক পেজে ২০২১ সালের ০৯ আগস্ট প্রকাশিত একটি পোস্টে একই ছবি পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ০৭ আগস্ট রাতে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়নের গলাচিপা এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় গলাকাটা রূপা আক্তার (১৮) নামের এক নারীর লাশ উদ্ধার করে বান্দরবান সদর থানার পুলিশ। প্রেমঘটিত ব্যাপার নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন।
এই পোস্ট সূত্রে আরো জানা যায়, উক্ত নারী বিবাহিত এবং চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সে সময় প্রকাশিত একাধিক গণমাধ্যমের (পার্বত্য নিউজ, ডে-নাইট নিউজ, যুগান্তর) সংবাদ সূত্রে একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, বান্দরবানের পুরোনো ঘটনার ছবিকে ‘শ্রীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের পরে গলাকাটা লাশ উদ্ধার’ দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Channel Rangunia: Facebook Post


