সম্প্রতি, ‘ঢাকা বনানীতে ছাত্রলীগের এক ছোট বোনকে ধর্ষণ করে ফেলে রেখে যায় তিন যুবক’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীর বনানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে তিন যুবক কর্তৃক ধর্ষণের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভারতীয় এক কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে Napati hajowary নামক একটি ইউটিউব চ্যানেলে গত ০৩ ডিসেম্বর প্রচারিত একটি শর্টস ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে লিখা রয়েছে, ফানি ভিডিও।
এছাড়া, একই ভিডিও Agsw Lwi নামক একটি ফেসবুক পেজ থেকেও প্রচার হতে দেখা যায়।
এরপর Napati Hajowary নামের ইউটিউব চ্যানেল এবং Agsw Lwi নামের ফেসবুক পেজটি পর্যালোচনা করে দেখা যায়, সেগুলো ভারতের একজন কনটেন্ট ক্রিয়েটরের প্ল্যাটফর্ম, যেখানে নিয়মিত বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করা হয়। আলোচিত ভিডিওটিও তেমনই একটি কনটেন্ট।
অর্থাৎ, ভিডিওটি স্ক্রিপ্টেড বা সাজানো।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে সম্প্রতি রাজধানীর বনানীতে ছাত্রলীগ নেত্রীকে তিন যুবক কর্তৃক ধর্ষণ করার দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Napati hajowary- YouTube Video
- Napati hajowary- YouTube Channel
- Agsw Lwi- Facebook Post
- Agsw Lwi- Facebook Account


