শেখ হাসিনাকে জড়িয়ে সুবর্ণা মুস্তাফার নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ‘এই দেশকে ঠিক রাখার জন্য শেখ হাসিনাই যথেষ্ট: সুবর্ণা মোস্তফা’ শিরোনামে অভিনেত্রী ও সাবেক সাংসদ সুবর্ণা মুস্তাফা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে জড়িয়ে সুবর্ণা মুস্তাফা এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া মন্তব্যকে আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Gorom TV’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Gorom TV’ নামক ফেসবুক পেজে গত ০৪ ডিসেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘Gorom TV’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি ব্যঙ্গ ও বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।

সুবর্ণা মুস্তাফা এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, শেখ হাসিনাকে জড়িয়ে সুবর্ণা মুস্তাফার মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: