জামায়াত নেতা তাহেরের মেয়ে দাবিতে ভিন্ন নারীর ছবি প্রচার

সম্প্রতি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মেয়ে দাবিতে এক নারীর ছবি প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবির নারী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মেয়ে নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন নারীর ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Luma Taime’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ছবির সন্ধান পাওয়া যায়। দাবিটি ছড়িয়ে পড়ার পর তিনি এক পোস্টে জানান, “আমি জামাআতে নায়েবে আমীর তাহের সাহেবের মেয়ে নই, দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না।”

লুমার বড় বোনের এক পোস্টে তাদের পিতার সাথে লুমার ছবি পাওয়া যায়৷ ছবিতে থাকা ব্যক্তির সাথে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মিল নেই।

লুমার অ্যাকাউন্টটির পর্যালোচনায় দেখা যায়, তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। বর্তমানে তিনি খুলনা সরকারি কলেজে (পূর্ব নাম খুলনা সরকারি জয়বাংলা কলেজ) পড়াশোনা করছেন।

সুতরাং, জামায়াতের নায়েবে আমীর আবদুল্লাহ তাহেরের মেয়ের ছবি দাবিতে ভিন্ন নারীর ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: