শেখ হাসিনাকে জড়িয়ে মুফতী এনায়েতুল্লাহ আব্বাসীর নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, ইসলামি চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী “শেখ হাসিনা যে ভাবে দেশকে আগলে রেখেছিলেন’ আর কেউ তা পারবে না! শেখ হাসিনাকে এখন ও বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে

টিকটকে প্রচারিত দাবি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনায়েতুল্লাহ আব্বাসী ‘শেখ হাসিনা যে ভাবে দেশকে আগলে রেখেছিলেন আর কেউ তা পারবে না! শেখ হাসিনাকে এখন ও বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়’ বলে কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি এনায়েতুল্লাহ আব্বাসীর নামে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

স্বাভাবিকভাবে এনায়েতুল্লাহ আব্বাসী শেখ হাসিনাকে নিয়ে বর্তমান পরিস্থিতিতে এরূপ কোনো মন্তব্য করলে তা নিয়ে গণমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি এনায়েতুল্লাহ আব্বাসীর ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, এনায়েতুল্লাহ আব্বাসী “শেখ হাসিনা যে ভাবে দেশকে আগলে রেখেছিলেন আর কেউ তা পারবে না! শেখ হাসিনাকে এখন ও বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়” বলে মন্তব্যটি করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: