সারওয়ার আলমকে সিলেটের ডিসি হিসেবে পুনর্বহালের ভুয়া দাবি প্রচার 

গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ আনতে সারওয়ার আলমের সাম্প্রতিক পদক্ষেপের পর এমন খবর এলো। এরই প্রেক্ষিতে, ‘আলহামদুলিল্লাহ.. সিলেটের বাসির প্রতিবাদের কারণে, ডিসি সারোয়ার আলম স্যার পূর্ণ বহাল।’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকের প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে পুনর্বহাল করা হয়নি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহাল দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। এই বিষয়টি সম্পর্কে গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে উল্লিখিত তথ্য খুঁজে পাওয়া যায়নি। সাধারণত, এ ধরনের ঘটনা ঘটে থাকলে সে সম্পর্কে সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করা হতো।

পরবর্তীতে, মো. সারওয়ার আলমের ফেসবুক পেজে গত ২৩ জুন প্রকাশিত একটি পোস্ট থেকে জানা যায়, তিনি সিলেট থেকে বিদায় নিয়েছেন।

অর্থাৎ, সারওয়ার আলমের প্রত্যাহারাদেশ বহাল রয়েছে।

সুতরাং, সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: