ইরান কর্তৃক মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার দাবিতে সিরিয়ার পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, রেস্কিউ মিশনে পরপর দুটি ব্ল্যাকহক মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান।

উক্ত দাবির ভিডিও গণমাধ্যমে দেখুন মানবজমিন (ফেসবুক)।
একই দাবির ভিডিও দেখুন ইউটিউবে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ইরানের নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালে সিরিয়ায় বিরোধী পক্ষ কর্তৃক আসাদ সরকারের একটি হেলিকপ্টার ভূপাতিত করার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Zamanalwsl নামের কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারিতে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, সিরিয়ায় বিরোধী পক্ষ কর্তৃক আসাদ সরকারের একটি হেলিকপ্টার ভূপাতিত করার ভিডিও এটি।

সে সময় একাধিক গণমাধ্যম সূত্রেও একই তথ্য (১, ২) পাওয়া যায়।
অর্থাৎ, ভিডিওটি ইরানের বা সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, সিরিয়ার ২০২০ সালের ভিডিও দিয়ে ইরান কর্তৃক ব্ল্যাকহক মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Zamanalwsl: Facebook Video

