একাত্তরে বাংলাদেশের কেউ মারা যায়নি শীর্ষক মন্তব্য করেননি তাহের, ভুয়া ফটোকার্ডে অপপ্রচার

সম্প্রতি ‘১৯৭১ সালে বাংলাদেশের কেউ মারা যায়নি বরং পাকিস্তানের অনেকে মারা গেছেন: তাহের’ শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের ছবি যুক্ত করে আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে জড়িয়ে আমার দেশ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আমার দেশের ডিজাইন নকল করে ভুয়া এই ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘০৫ নভেম্বর ২০২৫’ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।
আমার দেশ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের ছবি যুক্ত করে ‘১৯৭১ সালে বাংলাদেশের কেউ মারা যায়নি বরং পাকিস্তানের অনেকে মারা গেছেন: তাহের’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis

