২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমানের প্রতি ইসলামী আলোচক গিয়াস উদ্দিন তাহেরীর শ্রদ্ধা নিবেদন দাবিতে দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
একই দাবির পোস্ট দেখুন টিকটকে।
দ্বিতীয় ছবি সংবলিত পোস্ট দেখুন টিকটকে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ মুজিবুর রহমানের প্রতি গিয়াস উদ্দিন তাহেরীর শ্রদ্ধা দাবিতে প্রচারিত ছবি দুইটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় ভুয়া ছবিগুলো তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গিয়াস উদ্দিন তাহেরীর ফেসবুক পেজে উক্ত ছবি দুইটি সংবলিত কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রচারিত ছবিগুলো এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবি দুইটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এগুলো গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

সুতরাং, শেখ মুজিবুর রহমানের প্রতি গিয়াস উদ্দিন তাহেরীর শ্রদ্ধা দাবিতে প্রচারিত ছবি দুইটি এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- AI Detection Tools


