সম্প্রতি অনলাইনে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর ব্যক্তিগত ছবি দাবিতে দুইটি ছবির সমন্বয়ে তৈরি একটি কোলাজ ছবি প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি দুইটি ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর আসল ছবি নয়। প্রকৃতপক্ষে, তাহরিমা জান্নাত সুরভীর ভিন্ন দুই আসল ছবি সম্পাদনা করে অন্তর্বাস পরিহিত অবস্থায় আলোচিত ছবি দুইটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবির বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে আরেক নারীর সাথে তোলা সুরভীর একটি ছবি সুরভীর ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ২০ সেপ্টেম্বরে পোস্ট হতে দেখা যায়। সুরভীর উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির তুলনা করলে পোশাক ব্যতীত অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক দৃশ্যের মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত প্রথম ছবিটি সুরভীর উক্ত ছবিকে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবির বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে সুরভীর ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ২২ সেপ্টেম্বরের এক পোস্টে সুরভীর ৫টি ছবির সংযুক্তি পাওয়া যায়। পোস্টে সংযুক্ত তৃতীয় ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটির তুলনা করলে পোশাক ব্যতীত অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক দৃশ্যের মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত দ্বিতীয় ছবিটি সুরভীর উক্ত ছবিকে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর ব্যক্তিগত ছবি দাবিতে প্রচারিত ছবি দুইটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Tahrima Jannat Surovi – Facebook Post
- Tahrima Jannat Surovi – Facebook Post
- Rumor Scanner’s analysis


