সম্প্রতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালকে উদ্ধৃত করে, ‘আমার প্রথম কাজ হবে যেকোনো মূল্যে ভারতের সাথে সম্পর্ক ঠিক করা। এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তামিম ইকবাল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে তামিম ইকবালের অফিশিয়াল ফেসবুক প্রোফাইল, ভেরিফাইড কোনো প্ল্যাটফর্ম কিংবা নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি। তামিম ইকবালের মতো আলোচিত ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা দেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো। তবে দেশের কোনো গণমাধ্যমেই এ বিষয়ে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
সুতরাং, তামিম ইকবাল জড়িয়ে ‘আমার প্রথম কাজ হবে যেকোনো মূল্যে ভারতের সাথে সম্পর্ক ঠিক করা। এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ’ শীর্ষক শিরোনামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Tamim Iqbal – Facebook Account
- Rumor Scanner’s analysis


