তারেক রহমান-বিএনপিকে জড়িয়ে নুরের মন্তব্য দাবিতে একাধিক গণমাধ্যমের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দলটিকে জড়িয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরের বক্তব্য দাবিতে একাধিক গণমাধ্যমেরর লোগো ও ডিজাইন সংবলিত ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এর মধ্যে ফেস দ্যা পিপল এর ফটোকার্ডে উল্লেখ করা হয় ‘বিএনপি চাঁদাবাজি ও মানুষ খুনের রাজত্ব কায়েম করলেও” কিন্তু বিএনপি দেশ চালাইতে সক্ষম। ভিপি: নূরুল হক নূর’

যুগান্তর এর ফটোকার্ডে উল্লেখ করা হয় ‘চাদাবাজির ট্যাগ দিয়ে বিএনপি জোট’কে কেউ ভোট দেক বা না দেক” ভারত তারেক রহমান’কে সরকার গঠনে সহযোগিতা করবে। নুরুল হক নুর” জোট সঙ্গী বিএনপি।’

বাংলাভিশন এর ফটোকার্ডে উল্লেখ করা হয় ‘ভারত বিএনপি জোট’কে আশ্বাস দিয়ে বলছেন তোমরাই বিজয় হয়েছো, এবং আনুষ্ঠানিক ভাবে ভারত-১২ ই ফেব্রুয়ারিতে বিএনপি’কে উইন ঘোষণা করবে। নুরুল হক নূর’ জোট সঙ্গী বিএনপি।’

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন নির্বাচন ইস্যুতে তারেক রহমান ও বিএনপিকে জড়িয়ে নুরুল হক নুর এসব মন্তব্য করেননি এবং উল্লিখিত গণমাধ্যমগুলোও এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি৷ প্রকৃতপক্ষে, এসব গণমাধ্যমের ভিন্ন শিরোনামের ফটোকার্ডকে সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ফেস দ্যা পিপলের ফটোকার্ড যাচাই

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে ফেস দ্যা পিপল এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৮ ডিসেম্বর ২০২৫’ উল্লেখ করা রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে ফেস দ্যা পিপল এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ফেস দ্যা পিপল এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, ফেস দ্যা পিপল এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

তবে, ফেস দ্যা পিপল এর ফেসবুক পেজে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে ফেস দ্যা পিপল এর লোগো এবং নুরুল হক নুরের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না: নুরুল হক নুর’ শিরোনামে ফেস দ্যা পিপল এর উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘বিএনপি চাঁদাবাজি ও মানুষ খুনের রাজত্ব কায়েম করলেও” কিন্তু বিএনপি দেশ চালাইতে সক্ষম। ভিপি: নূরুল হক নূর’ শিরোনামটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফেস দ্যা পিপল এর ওয়েবসাইটের একই শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, ফেস দ্যা পিপল এর লোগো ও ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি করা হয়েছে।

যুগান্তরের ফটোকার্ড যাচাই

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে যুগান্তরের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘১২ জানুয়ারি ২০২৬’ উল্লেখ করা রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যুগান্তরের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, যুগান্তরের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

তবে, যুগান্তরের ফেসবুক পেজে গত ১২ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে যুগান্তর এর লোগো এবং নুরুল হক নুরের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘বিজয় আমাদের হয়েই গেছে ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর’ শিরোনামে যুগান্তর এর উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘চাদাবাজির ট্যাগ দিয়ে বিএনপি জোট’কে কেউ ভোট দেক বা না দেক” ভারত তারেক রহমান’কে সরকার গঠনে সহযোগিতা করবে। নুরুল হক নুর” জোট সঙ্গী বিএনপি।’ শিরোনামটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

যুগান্তর এর ওয়েবসাইটের একই শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, যুগান্তর এর লোগো ও ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি করা হয়েছে।

বাংলাভিশনের ফটোকার্ড যাচাই

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে বাংলাভিশন এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘১২ জানুয়ারি ২০২৬’ উল্লেখ করা রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে বাংলাভিশন এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশন এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, বাংলাভিশন এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

তবে, বাংলাভিশন এর ফেসবুক পেজে গত ১২ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে বাংলাভিশন এর লোগো এবং নুরুল হক নুরের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘বিজয় আমাদের হয়েই গেছে ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে: নুর’ শিরোনামে বাংলাভিশন এর উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ভারত বিএনপি জোট’কে আশ্বাস দিয়ে বলছেন তোমরাই বিজয় হয়েছো, এবং আনুষ্ঠানিক ভাবে ভারত-১২ ই ফেব্রুয়ারিতে বিএনপি’কে উইন ঘোষণা করবে। নুরুল হক নূর’ জোট সঙ্গী বিএনপি।’ শিরোনামটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

বাংলাভিশন এর ওয়েবসাইটের একই শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, বাংলাভিশন এর লোগো ও ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি করা হয়েছে।

উল্লিখিত গণমাধ্যমগুল্য ব্যতীত অন্য কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

নুরুল হক নুর এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, তারেক রহমান ও বিএনপিকে জড়িয়ে নুরুল হক নুরের মন্তব্য দাবিতে উল্লিখিত গণমাধ্যমসমূহের নামে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

Share: