সম্প্রতি, ‘তারেক রহমানের নেতৃত্বে কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক’ শিরোনামে চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমানের নেতৃত্বে কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক’ শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে চ্যানেল২৪ এর লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘০৫ এপ্রিল, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ০৫ এপ্রিল কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে গত ০৫ এপ্রিল ‘কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। চ্যানেল২৪ এর মূল ফটোকার্ডটিতে ‘‘কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে উক্ত বাক্যের পূর্বে ‘তারেক রহমানের নেতৃত্বে’ শীর্ষক অংশ যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘তারেক রহমানের নেতৃত্বে কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel24: Facebook Post


