চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, চলমান সংঘাতে ইসরায়েলের ধ্বংস চেয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চলমান সংঘাতে ইসরায়েলের ধ্বংস চেয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এই সংঘাত ইস্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তারেক রহমান৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ইস্যু সংক্রান্ত বিবৃতিতে সব পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে চলমান সংঘাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো বক্তব্য বা বিবৃতি গণমাধ্যম সূত্র বা প্রধানমন্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় (১, ২) পাওয়া যায়নি।
অনুসন্ধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংঘাত সংক্রান্ত দুইটি বিবৃতি (১, ২) পাওয়া যায়। একটি বিবৃতিতে বলা হয়, ইরানে হামলার পর বাংলাদেশ সেদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। অপর বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়।
এই দুই বিবৃতির কোনোটিতেই তারেক রহমানের কোনো মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, চলমান সংঘাতে ইসরায়েলের ধ্বংস চেয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis


