‘বিএনপি দুর্নীতি করলেও দেশের উন্নয়ন করার পরে করেছে’ বলে মন্তব্য করেননি তারেক রহমান

গত ৩০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান ও বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংযুক্ত করে ও তার মন্তব্য দাবিতে ‘বিএনপি দুর্নীতি করলেও দেশের উন্নয়ন করার পরে দুর্নীতি করেছে। আর আওয়ামী লীগ ১৫ বছরে কোনো উন্নয়ন করেনি, শুধু দুর্নীতি করে গেছে।’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি দুর্নীতি করলেও দেশের উন্নয়ন করার পরে দুর্নীতি করেছে। আর আওয়ামী লীগ ১৫ বছরে কোনো উন্নয়ন করেনি, শুধু দুর্নীতি করে গেছে এমন কোনো বক্তব্য তারেক রহমান দেননি। প্রকৃতপক্ষে, তারেক রহমানকে জড়িয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। পাশাপাশি, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার কিংবা তার ভেরিফায়েড ফেসবুক পেজেও এ ধরনের কোনো মন্তব্যের প্রমাণ মেলেনি।

এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, ‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৩০ জানুয়ারি একটি ফটোকার্ডের মাধ্যমে তারেক রহমানকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়।

তবে পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এর অ্যাবাউট সেকশনে নিজেকে Satire/Parody হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, পূর্বেও পেজটিতে এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও ব্যঙ্গধর্মী পোস্ট প্রকাশের নজির রয়েছে (,,)। অর্থাৎ, একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকেই উক্ত দাবিটির সূত্রপাত।

সুতরাং, তারেক রহমান ‘বিএনপি দুর্নীতি করলেও দেশের উন্নয়ন করার পরে দুর্নীতি করেছে। আর আওয়ামী লীগ ১৫ বছরে কোনো উন্নয়ন করেনি, শুধু দুর্নীতি করে গেছে।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: