ধানের শীষে ভোট দিলে শেখ হাসিনার মত উন্নয়ন করবেন বলে মন্তব্য করেননি তারেক রহমান

সম্প্রতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান “ধানের শীষে ভোট দিন কথা দিচ্ছি শেখ হাসিনার মতোই উন্নয়ন করবো” মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ধানের শীষে ভোট দিন কথা দিচ্ছি শেখ হাসিনার মতোই উন্নয়ন করবো” শীর্ষক কোনো মন্তব্য করেননি তারেক রহমান। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটি প্রথমে স্যাটায়ার বা মজার ছলে প্রচার করা হলেও পরবর্তীতে তা সত্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তারেক রহমান এমন মন্তব্য করলে গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে মূল ধারার কোনো গণমাধ্যমে এমন মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Janina Television’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০২ ফেব্রুয়ারি বিকেল ০২টা ২৪ মিনিটে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
এরপর, ‘Janina Television’ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি স্যাটায়ার বা হাস্যরসাত্মক পেজ।

অর্থাৎ, আলোচিত মন্তব্যটি প্রথমে স্যাটায়ার পেজ থেকে মজার ছলেই প্রচার করা হয়েছে।
সুতরাং, “ধানের শীষে ভোট দিন কথা দিচ্ছি শেখ হাসিনার মতোই উন্নয়ন করবো” শীর্ষক মন্তব্য তারেক রহমান করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Janina Television- Facebook Post

