বাংলাদেশের মেয়েদের পর্দা করার নির্দেশ দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে, ‘বাংলাদেশের মেয়েদের পর্দা করার জন্য নির্দেশ দিয়েছেন তারেক রহমান’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েদের পর্দা করার জন্য নির্দেশ দেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। 

পরবর্তীতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেসবুক পেজ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুক পেজসহ, নির্ভরযোগ্য কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়াও, তারেক রহমান এমন মন্তব্য করলে তা দেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো। তবে দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। 

সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মেয়েদের পর্দা করার জন্য নির্দেশ দিয়েছেন শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
Share: