সম্প্রতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোদাল হাতে নিয়ে মাঠে কাজ করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান কোদাল হাতে নিয়ে মাঠে কাজ করার ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি তারেত রহমানের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গত ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও বিএনপির মিডিয়া সেল থেকে তারেক রহমানের সকল আপডেট দেওয়া হচ্ছে। তবে, উক্ত দুইটি পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, আলোচিত ছবিটি এআই হওয়ার ৯৯.৯ শতাংশ।

অর্থাৎ, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
সুতরাং, এআই দিয়ে তৈরি তারেক রহমান কোদাল হাতে নিয়ে মাঠে কাজ করার একটি ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tarique Rahman- Facebook Page
- BNP- Facebook Page
- BNP Media Cell- Facebook Page
- Al Analysis


