তারেক রহমান আম সংরক্ষণে লন্ডন থেকে বরফ আমদানি করবেন বলেছেন দাবিতে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ‘ভরা মৌসুমে আম যেন পচে না যায়, সে জন্য লন্ডন থেকে জাহাজে করে বরফ আনব -রাজশাহীতে তারেক চেয়ারম্যান, জাতীয়তাবাদী দল ‘বিএনপি’’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মৌসুমে আম সংরক্ষণে লন্ডন থেকে জাহাজে করে বরফ আমদানি করবেন বলে তারেক রহমান এরূপ কোনো মন্তব্য করেননি৷ প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই তাকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তারেক রহমান এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, গত ২৯ জানুয়ারি রাজশাহীতে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমানের বক্তব্যে এরূপ কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, তারেক রহমান ‘ভরা মৌসুমে আম যেন পচে না যায়, সে জন্য লন্ডন থেকে জাহাজে করে বরফ আনব’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: