তারেক রহমানকে গালি দেয়ায় যুবককে কুপিয়ে হত্যা দাবিতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও প্রচার 

গত মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘তারেক রহমানকে গালি দেয়ায় যুবককে কুপিয়ে হত্যার দৃশ্য!!’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি এককভাবে প্রায় ১৭ হাজারবার দেখা হয়েছে এবং ১শ এরও অধিক বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি তারেক রহমানকে গালি দেয়ায় যুবককে কুপিয়ে হত্যার কোনো ঘটনার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত ৪ মে মোহাম্মদপুরে খালের মধ্যে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের দৃশ্যের।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’ এর ইউটিউব পোস্টে ‘মোহাম্মদপুরে খালের মধ্যে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ’ শিরোনামে গত ৫ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরুতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওর বর্ণনা অংশেও বলা হয় এটি মোহাম্মদপুরে খালের মধ্যে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও।

এছাড়াও, অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’ এর ফেসবুক পেজে গত ৫ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। এ বিষয়ে পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘৪ মে সোমবার মোহাম্মদপুরে খালের মধ্যে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সং’ঘ’র্ষ…’।

অনুসন্ধানে, তারেক রহমানকে গালি দেয়ায় যুবককে কুপিয়ে হত্যার দৃশ্যের দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, তারেক রহমানকে গালি দেয়ায় যুবককে কুপিয়ে হত্যার দৃশ্য দাবিতে গত ৪ মে মোহাম্মদপুরে খালের মধ্যে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: