দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান থেকে নেমে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিমনের পর বিমানবন্দরের সাথে লাগোয়া বাগানে খালি পায়ে হাঁটেন তিনি। এসময় তাকে এক মুঠো মাটিও হাতে তুলে নিতে দেখা যায়। এর প্রেক্ষিতে তার মাটি হাতে নেওয়ার মুহুর্তে ধারণ করা ছবি দাবিতে দেশীয় গণমাধ্যমগুলোতে একটি ছবি প্রচার করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন ইনকিলাব, যায়যায়দিন, টাইমস অফ বাংলাদেশ, পায়রা টিভি, বাংলাদেশ ভিউস, সুরমা পোস্ট নিউজ, সমধারা, ধামরাই নিউজ২৪ এবং চট্টগ্রাম নেটওয়ার্ক টিভি।
ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
লিংকডইনে প্রচারিত একই ছবি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমান বিমানবন্দর থেকে বের হয়েই মাটি স্পর্শ করলেও গণমাধ্যমে প্রচারিত তার মাটি স্পর্শের ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, গণমাধ্যমে প্রচারিত তারেক রহমানের আলোচিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যমে প্রচারিত তারেক রহমানের মাটিতে হাঁটাহাঁটি ও মাটি স্পর্শ করার ভিডিওটি পর্যালোচনা করে আলোচিত ছবির সাথে ভিডিওর পারিপার্শিক অবস্থার বেশ পার্থক্য রয়েছে। ভিডিওতে দেখা যায়, তারেক রহমান যে বাগানে হাঁটাহাঁটি ও মাটি স্পর্শ করেন সেখানে ঘাস রয়েছে। অপরদিকে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিতে দেখা যায়, তারেক রহমান যেখানে মাটি স্পর্শ করছেন সেখানে কোনো ঘাস নেই। এছাড়া মাটি স্পর্শের ফুটেজের সাথে আলোচিত ছবির কোনো মিলও পাওয়া যায়নি।

পরবর্তীতে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation-এ ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৫.৫ শতাংশ।

আলোচিত ছবিটির মত একই স্থানে ও একই ভঙ্গিতে তারেক রহমানের মাটি স্পর্শের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে দেখা যায়। উক্ত ভিডিওটিও এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মে পরীক্ষা করে দেখা যায়, ভিডিওটিও এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
অর্থাৎ, প্রচারিত ছবিটি আসল নয়।
সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে বাংলাদেশে নেমে তারেক রহমানের মাটি স্পর্শের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Hive Moderation
- Hive Detect
- Rumor Scanner’s Analysis


