‘কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না’ বলেননি তারেক রহমান, বক্তব্য বিকৃত করে প্রচার 

সম্প্রতি কতিপয় সংবাদমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না’।

এরূপ দাবিতে সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট : দৈনিক আজাদী, আশা নিউজ, সিএইচডিনিউজ২৪, আরোজ নিউজ

এছাড়াও, আলোচিত দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে৷ দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না’ মর্মে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে তিনি বলেছিলেন, ‘কর্ণফুলী টানেলের ওপারে নির্মিত বিলাসবহুল ভবনের প্রয়োজন ছিল না’, যা বিকৃত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘ইউএনবি-ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ’ এর ইউটিউব চ্যানেলে গত ১১ মে তারিখে কর্ণফুলী টানেল ও আরো বিভিন্ন বড় রাষ্ট্রীয় প্রকল্প বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ৩ মিনিট পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘একটি টানেল তৈরি করা হয়েছে। টানেলটির নাম কর্ণফুলী টানেল৷ এটি সম্পর্কে অনেকেরই আপনাদের পরিষ্কার ধারণা আছে। এই কর্ণফুলী টানেলটির খুব সময় আমি দেখিনি। কর্ণফুলী টানেলটি, এটা মিনিস্টার সাহেব বলতে পারবেন বোধহয়, পার হয়ে গিয়ে ওপারে গেলে বোধহয় একটি জায়গায় কতগুলো খুব স্ট্যান্ডার্ড, বেশ লাক্সারিয়াস সর্ট অফ অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা হয়েছে যার কোনো প্রয়োজন ছিল না। এখানে কয়েকশত কোটি টাকা খরচ হয়েছে। একইসাথে উনার ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে কর্ণফুলী টানেল থেকে বের হবার বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা। উনি কোন গাছ পাননি। এই গাছের জন্য ৫০ কোটি টাকা তুলে নিয়ে চলে গেছে। অথচ উনি কোন গাছ পাননি।..’

প্রধানমন্ত্রীর উক্ত বক্তব্যের ভিডিও আরো নানা সংবাদমাধ্যম সূত্রেও পাওয়া যায়।

এছাড়াও, অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড’ এর ওয়েবসাইটে গত ১১ মে তারিখে প্রকাশিত এক প্রতিবেদনেও বলা হয়, ‘কর্ণফুলী টানেল প্রকল্প নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, টানেলের ওপারে ‘খুব স্ট্যান্ডার্ড, বেশ লাক্সারিয়াস’ অ্যাপার্টমেন্ট বা ভবন নির্মাণ করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। সেখানে কয়েকশো’ কোটি টাকা ব্যয় হয়েছে।’

তারেক রহমানের উপরোক্ত বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট যে তিনি ‘কর্ণফুলী টানেলের প্রয়োজন ছিল না’ বুঝাননি। তিনি বরং কর্ণফুলী টানেলের ওপারে নির্মিত বিলাসবহুল ভবনের প্রয়োজন ছিল না বুঝিয়েছেন।

সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ‘কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না’ শীর্ষক দাবি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: