তাসফিয়া নামের রোগাক্রান্ত শিশুর তথ্যে ভিন্ন নাম্বার যুক্ত করে আর্থিক প্রতারণা

সম্প্রতি, “ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত আর্থিক সহায়তার আবেদনটি সত্য হলেও এতে উল্লিখিত বিকাশ নাম্বারটি তাসফিয়ার চিকিৎসার আর্থিক সাহায্য পাঠানোর জন্য প্রকৃত নাম্বার নয় বরং তাসফিয়ার জন্য সহায়তা পাঠানোর মূল বিকাশ নাম্বারটি পরিবর্তন করে প্রতারণার উদ্দেশ্যে সাম্প্রতিক পোস্টে নতুন বিকাশ নাম্বার সংযুক্ত করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ‘Foridul Foridul Babu’ নামের একটি ফেসবুক একাউন্ট হতে চলতি বছরের ১ ফেব্রুয়ারি “ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি।” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি পোস্টে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

এছাড়া, একই আইডিতে ঐ শিশুর চিকিৎসার জন্য একাধিক আর্থিক সাহায্যের পোস্টের অস্তিত্ব পাওয়া যায়।

মূলত, বগুড়ার সোনাতলা থানার মোঃ ফরিদুল ইসলামের কন্যা সন্তান তাসফিয়া। জন্মগতভাবেই শিশুটি পায়ুপথ সংক্রান্ত জটিলতায় আক্রান্ত। ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির ইতোমধ্যে দুইটি অপারেশন সম্পন্ন হয়েছে এবং তার চিকিৎসার জন্য আরো অর্থের প্রয়োজন যা বাবা ফরিদুলের পক্ষে একা জোগাড় করা সম্ভব হচ্ছিলো না।

পরবর্তীতে, বাবা ফরিদুল চলতি বছরের ১ ফেব্রুয়ারী তার ফেসবুক একাউন্টে তার মেয়ে তাসফিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন উল্লেখ করে একটি মানবিক সাহায্যের আবেদন জানিয়ে নিজের বিকাশ নাম্বার (01905360398, 01313615355), নগদ নাম্বার (01313615355) এবং ব্যাংক একাউন্ট নাম্বারসহ (0200017590984) একটি পোস্ট করেন এবং পোস্টটিতে তাসফিয়ার একাধিক মেডিক্যাল রিপোর্টও সংযুক্ত করেন। এরপরই তাসফিয়ার জন্য মানবিক সাহায্যের আবেদনের পোস্টটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

শিশু

বিষয়টি অধিক নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে তাসফিয়ার বাবা ফরিদুলের সাথে যোগাযোগে করে এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায় নি। তার বক্তব্য পাওয়া মাত্রই তা এই প্রতিবেদনে আপডেট করা হবে।

তবে, সাম্প্রতিক সময়ে তাসফিয়ার চিকিৎসার তথ্য ও ছবি ব্যবহার করে কেবলমাত্র বিকাশ, নগদ নাম্বার পরিবর্তন করে কিছু ফেসবুক আইডি থেকে তাসফিয়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এছাড়া, আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টে উল্লিখিত রকেট ও নগদ (01831652514, 018316525149) নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, সামাজিক মাধ্যম ফেসবুকে বিগত কিছুদিন যাবত শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে শিশু তাসফিয়ার জন্য আর্থিক সহায়তার আবেদনমূলক পোস্টের প্রকৃত বিকাশ ও নগদ নাম্বার পরিবর্তন করে নতুন রকেট ও নগদ নাম্বার সংযুক্ত করে আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Foridul Babu Statement
  2. Foridul Foridul Babu FB Post: https://www.facebook.com/permalink.php?story_fbid=100442909232367&id=100077999730818
  3. Foridul Foridul Babu FB Post: https://www.facebook.com/story.php?story_fbid=100386355904689&id=100077999730818
Share: