‘আ.লীগ ও শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরানো হবে’ বলে কোনো মন্তব্য করেননি তাসনিম জারা 

সম্প্রতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা “আওয়ামীলীগ ও শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরানো হবে” বলে মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাসনিম জারা ‘আওয়ামীলীগ ও শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরানো হবে’ জানিয়ে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবিটির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির পক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, তাসনিম জারা এরূপ কোনো মন্তব্য করলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে ‘Janina Television’ নামের একটি ফেসবুক পেজে গত ২৪ ডিসেম্বরে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল থাকলেও নিচের অংশে থাকা ‘জানিনা টিভি’–র নাম ও লোগো অনুপস্থিত ছিল। যা থেকে প্রতীয়মান হয় যে, জানিনা টিভির এই ফটোকার্ডটির নিচের অংশে থাকা নাম-লোগো ক্রোপ করেই আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

‘জানিনা টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা “আওয়ামীলীগ ও শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরানো হবে” বলে মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: