রাতের আঁধারে তাসনিম জারা এবং সারজিস আলমের বসে থাকা ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, ‘সার্জিস আলম ও তাসনিম জারার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে’ শীর্ষক ক্যাপশনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের রাতের আঁধারে বসে থাকার একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাসনিম জারা এবং সারজিস আলম রাতের আঁধারে বসে থাকার ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত ছবিটির সত্যতার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, তাসনিম জারার ফেসবুক পেজ এবং সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এরপর, আলোচিত ছবিটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

অর্থাৎ, ছবিটি বাস্তব নয়।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে তাসনিম জারা ও সারজিস আলম রাতের আঁধারে বসে থাকার বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: