‘রাজাকার দলের সাথে যোগ দেওয়া সবাই রাজাকার’ শীর্ষক মন্তব্য করেননি তাসনিম জারা

আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে উদ্ধৃত করে ‘রাজাকার দলের সাথে যোগ দেওয়া সবাই রাজাকার’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রাজাকার দলের সাথে যোগ দেওয়া সবাই রাজাকার’ শীর্ষক মন্তব্য করেননি তাসনিম জারা। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। তাসনিম জারার ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাসনিম জারার মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Lalmaiya TV’ নামক ফেসবুক পেজে গত ৩ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, উক্ত ফটোকার্ড থেকেই আলোচিত দাবিটির সূত্রপাত হয়েছে।
‘Lalmaiya TV’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়, তারা সমসাময়িক সংবাদগুলোকে সার্কাজম আকারে প্রকাশ করে থাকে৷
সুতরাং, তাসনিম জারাকে উদ্ধৃত করে ‘রাজাকার দলের সাথে যোগ দেওয়া সবাই রাজাকার’ শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Lalmaiya TV – Facebook Post
- Dr Tasnim Zara – Facebook Page
- Tasnim Zara – Facebook Profile
- Rumor Scanner’s analysis
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

