গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরই প্রেক্ষিতে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে আগুনের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৪ সালের অক্টোবর মাসে তেল আবিবের একটি আবাসিক এলাকায় আগুন লাগার দৃশ্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে War Inter নামক একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ২৬ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়- বৃহৎ পরিসরে আগুন লেগেছে তেল আবিবে, আগুন নেভাতে কাজ করছে সাতটি ফায়ার টিম।
এছাড়া, তখন উক্ত ভিডিওটি যুক্ত করে ইনস্টাগ্রামে একাধিক পোস্টও (১, ২) পাওয়া যায়।
একই তারিখে উক্ত ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছিল ইসরায়েলের গণমাধ্যমও। তবে, আগুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০২৪ সালে তেল আবিবের একটি আবাসিক ভবনে আগুন লাগার দৃশ্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- War Inter- X Post
- Instagram Post- 1, 2
- The Jerusalem Post- Fire breaks out in a residential building in Tel Aviv


