বাংলাদেশিদের ভিসা ছাড় নিয়ে থালাপতি বিজয়ের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের তামিলনাড়ু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও সাবেক অভিনেতা থালাপতি বিজয়ের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয় তিনি বলেছেন, ‘বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভারতে আসতে পারবেন।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাংলাদেশিরা ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবে’ থালাপতি বিজয় এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজের পোস্ট থেকে দাবিটির সূত্রপাত হয়।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সাধারণত, তিনি এমন বক্তব্য দিলে তা দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হতো। পাশাপাশি, থালাপতি বিজয়ের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও এ ধরনের মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Janina Television” নামের একটি ফেসবুক পেজ থেকে দাবিটির উৎপত্তি। পেজটি গত ৬ মে একটি ফটোকার্ডের মাধ্যমে উক্ত দাবিটি প্রচার করে। পরবর্তী সময়ে সেটি প্রসঙ্গহীনভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।” এছাড়া, পেজটিতে পূর্বেও এ ধরনের একাধিক সার্কাজমধর্মী পোস্ট (, , ) প্রকাশ করা হয়েছে।

অর্থাৎ, আলোচিত দাবির পোস্টটিও বিনোদনের উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

সুতরাং, থালাপতি বিজয় ‘বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভারতে আসতে পারবেন’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Janina Television – Facebook Post
  • Rumor Scanner’s own analysis
Share: