বিজ্ঞাপনের ভিডিওকে গাড়ির ড্রাইভার নিজের জীবন বাজি রেখে প্লেনের যাত্রীদের বাঁচানোর দাবিতে প্রচার

সম্প্রতি, “মন থেকে স্যালুট জানাই ওই গাড়ির ড্রাইভারকে, যিনি তার নিজের জীবন বাজি রেখে প্লেন যাত্রীদের বাঁচালেন” শীর্ষক লেখা সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

যা দাবি করা হচ্ছে

ভিডিওতে দেখানো গাড়ির ড্রাইভার নিজের জীবন বাজি রেখে প্লেনের যাত্রীদের বাঁচিয়েছেন। অর্থাৎ ঘটনাটি সত্য দাবি করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গাড়ির ড্রাইভার তার নিজের জীবন বাজি রেখে প্লেনের যাত্রীদের বাঁচানোর দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি জাপানের অটোমোবাইল কোম্পানি ‘Nissan’ এর একটি বিজ্ঞাপন এবং এটি সম্পূর্ণ কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে তৈরি।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে ইউটিউবে ২০১১, ২০১২ এবং ২০১৩ সালের দিকে একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়।

এর মধ্যে ২০১২ সালের ভিডিওটিতে ‘Fictionalization. Do not attempt’ (কাল্পনিক) লিখে সংবিধিবদ্ধ সতর্কীকরণ উল্লেখ করা ছিলো।

এছাড়া ‘Nissan’ অটোমোবাইল কোম্পানির যুক্তরাজ্য শাখার ইউটিউব চ্যানেল ‘NissanUK’ তে ২০১১ সালের ২৫ নভেম্বর “Nissan FRONTIER Saves Aeroplane from Crashing” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

তবে এই ভিডিওতে কোনো সংবিধিবদ্ধ সতর্কীকরণে না ঘটার ব্যাপারে কোনো তথ্য উল্লেখ করা ছিলো না।

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য, আমেরিকার ভিজ্যুয়াল ইফেক্ট কোম্পানি ‘Zoic Studios’ এর ওয়েবসাইটে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

ওয়েবসাইটটি থেকে জানা যায় তারা বিজ্ঞাপনের এই ভিডিওটি ‘Nissan’ এর উত্তর আমেরিকা শাখার জন্য তৈরি করেছিলেন।

এছাড়া, ‘Zoic Studios’ এর ইউটিউব চ্যানেলে ২০১২ সালের ৫ এপ্রিল “Nissan Frontier “Landing Gear” Before and After” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটিতে অটোমোবাইল কোম্পানি ‘Nissan’ এর জন্য তাদের তৈরি বিজ্ঞাপনের শুরু থেকে শেষ পর্যন্ত কাজের প্রক্রিয়া তুলে ধরে।

মূলত, সম্প্রতি গাড়ির ড্রাইভার নিজের জীবন বাজি রেখে প্লেনের যাত্রীদের বাঁচিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি জাপানের অটোমোবাইল কোম্পানি ‘Nissan’ এর একটি কাল্পনিক বিজ্ঞাপন। যা সম্পূর্ণ কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে তৈরি করা হয়েছিলো।

সুতরাং, গাড়ির বিজ্ঞাপনের একটি অবাস্তব ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: