সম্প্রতি, জুলাই আন্দোলনে রাজপথে সরব থাকা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘শিল্পা শেঠির মতো সান্নিধ্য পাওয়ার কথা ছিলো আমার অথচ ছক্কা মেরে দিলো চমক। আসলেই জুলাই আন্দোলন করা ভুল ছিলো।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুলাই আন্দোলন করা ভুল ছিল বলে মন্তব্য করেননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। অভিনেত্রী বাঁধনের ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। বাঁধনের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
সুতরাং, জুলাই আন্দোলন প্রসঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Azmeri Haque- Facebook Page
- Rumor Scanner’s analysis.


