মেজর ডালিমের স্ত্রী দাবিতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রীর ছবি প্রচার

১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে মেজর শরিফুল হক ডালিমের বিরুদ্ধে। সম্প্রতি তার স্ত্রীর ছবি দাবিতে একটি ভিডিওতে এক নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আইর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা নারী মেজর ডালিমের স্ত্রী নন বরং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানের পুরোনো একটি ছবি মেজর ডালিমের স্ত্রী দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর “বীরের এ রক্তস্রোত, বাংলার ইকারুস“ এ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবির সাথে মেজর ডালিমের স্ত্রী দাবিতে প্রচারিত ভিডিওর নারীর মিল খুঁজে পাওয়া যায।

প্রতিবেদন থেকে জানা যায়, ছবির এই নারী বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান।

এছাড়া, প্রভাতফেরী নামক অনলাইন গণমাধ্যমে ২০২০ সালের ২৩ আগস্ট প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানকে মেজর ডালিমের স্ত্রী দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: