টঙ্গীতে র‍্যাবের কথিত ক্রসফায়ারে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি নিহতের ঘটনাটি ২০২০ সালের

সম্প্রতি, টঙ্গীর মধুমিতা রোডে সাত বছরের এক শিশু বাচ্চাকে ধর্ষণ করার অপরাধে ধর্ষককে ক্রসফায়ার দিয়েছে র‍্যাব। এজন্য র‍্যাবকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী আনন্দ উল্লাস করছে – এই দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০২০ সালের মে মাসের ভিডিও। সাম্প্রতিক সময়ে টঙ্গীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ধর্ষণে অভিযুক্ত কোনো ব্যক্তি নিহত হননি।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওর কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘YouTube Bangla Pro’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২২ মে ‘টঙ্গীতে RAB এর সাথে বন্দুক যুদ্ধে শিশু চাদনীর ধর্ষক সুফিয়ান নিহত।। হাজার হাজার মানুষের উচ্ছ্বাস ।।’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটির বর্ণনায় উল্লেখ করা হয়, ২০২০ সালের ১৬ মে শিশু চাদনী (৭) কে ধর্ষণ ও গলাটিপে হত্যা করে সুফিয়ান (২১) ও নিলয়(১৫)। গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় শিশু চাদনী (৭) হত্যা ও ধর্ষণের প্রধান আসামি সিরিয়াল ধর্ষক সুফিয়ান (২১) র‍্যাবের সাথে গুলি বিনিময়ের ঘটনায় নিহত হন।’

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাস এর ওয়েবসাইটে ২০২০ মালের ২২ মে প্রকাশিত ‘শিশু ধর্ষককে ক্রসফায়ার, র‌্যাবকে মুহুর্মুহু করতালিতে স্বাগত এলাকাবাসীর’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ছোট্ট একটা অংশ সংযুক্ত রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, গাজীপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সুফিয়ান র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সেসময় র‌্যাব জানায়, গ্রেফতার নিলয়ের দেয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মধুমিতা রেল লাইন এলাকায় আবু সুফিয়ানকে ধরতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে নিলয়ের লোকজন। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।’

এছাড়াও, যমুনা টিভি, সময় টিভিআরটিভি এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহতের দাবির সপক্ষে গণমাধ্যমগুলোতে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ২০২০ সালে টঙ্গীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি আবু সুফিয়ানের মৃত্যুর ঘটনায় উল্লাসিত জনতার একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঘটনার সময়কাল উল্লেখ ব্যতীত ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: