সম্প্রতি, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন’ সামিটে যোগ দেন। ওয়াশিংটন ডিসিতে ২৪ মার্চ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ওয়ার্কিং সেশনে জুবাইদা রহমান বক্তব্য দেন। তার বক্তব্য শুনে মেলানিয়া ট্রাম্প হাততালি দিয়েছেন দাবিতে এক নারীর ভিডিও প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।
একই দাবির ভিডিও দেখুন ইউটিউব, ইনস্টাগ্রাম, থ্রেডসে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুবাইদা রহমানের ভাষণ শুনে হাততালি দেওয়া নারী ট্রাম্পের স্ত্রী নয়। প্রকৃতপক্ষে, তিনি যুক্তরাষ্ট্রের চিফ অফ প্রোটোকোল মনিকা ক্রাউলি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত অনুষ্ঠানটির ওয়ার্কিং সেশনের একটি লাইভ ভিডিও পাওয়া যায় ফেসবুকে। ভিডিওর ৭ মিনিটের কিছু সময় পরে উক্ত নারীকে তার পরিচয় দিতে দেখা যায়। তিনি জানান, তার নাম মনিকা ক্রাউলি। এক্সে তার একটি প্রোফাইল খুঁজে বের করেছে রিউমর স্ক্যানার। প্রোফাইলের পরিচিত অংশ থেকে জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রের চিফ অফ প্রোটোকোল পদে রয়েছেন। তিনি এই সামিটের সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেদিন। জুবাইদা রহমানের বক্তব্যের পর তিনিই হাততালি দেন।
সুতরাং, যুক্তরাষ্ট্রের চিফ অফ প্রোটোকোল মনিকা ক্রাউলিকে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The National Desk – TND: Facebook Live


