জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে এক নারীর আপত্তিকর দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এ সংক্রান্ত দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এনসিপি নেত্রী মায়িদা ইকবাল শর্মীর সাথে নাসীরুদ্দীন পাটওয়ারীর পুরোনো একটি ছবি সম্পাদনার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘মায়িদা ইকবাল শর্মী’ নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ১০ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি পোস্টে একটি ছবি পাওয়া যায়। ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির পারিপার্শ্বিক মিল থাকলেও নারীর ছবি ভিন্ন বলে লক্ষ্য করা যায়।

অর্থাৎ, মায়িদা ইকবাল শর্মী নামের উক্ত ফেসবুক প্রোফাইলের ছবি সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
মায়িদা ইকবাল শর্মী এনসিপি’র ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির (আংশিক) যুগ্ম আহ্বায়ক।
সুতরাং, নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে এক নারীর আপত্তিকর দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- মায়িদা ইকবাল শর্মী: Facebook Post


