এই ছবিটি রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণীর নয়

সম্প্রতি, রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণীর ছবিদাবিতে একটি ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন; ডেইলি বাংলাদেশ। 

একই দাবিতে অনলাইন পোর্টালে প্রচারিত প্রতিবেদন দেখুন; সুপ্রভাত, দৈনিক যখন সময়, সৃষ্টি নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন; এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণী দাবিতে গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত ছবিটি রংপুরের দেবী চৌধুরাণীর নয় বরং ছবিটি স্বর্ণকুমারী দেবীর কন্যা এবং বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলা দেবী চৌধুরাণীর।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের মুক্তিযোদ্ধা বিষয়ক সরকারি ওয়েবসাইট ‘amritmahotsav.nic.in’ এ “Sarla Devi Chaudhurani” শীর্ষক শিরোনামে প্রকাশিত তথ্যের সাথে সংযুক্ত ছবির সাথে আলোচিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়া, স্টক ছবির ওয়েবসাইট ‘Alamy.com’-এ “Sarala Devi Chaudhurani” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ‘Meenakashi Lekhi’ এর টুইটার অ্যাকাউন্টে ২০২২ সালের ৭ আগস্টে সরলা দেবী চৌধুরাণীকে নিয়ে করা টুইট পোস্টেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

তাছাড়া, অনুসন্ধানে রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণীর ছবি ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, বিভিন্ন অনলাইন গণমাধ্যমে রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণী দাবিতে স্বর্ণকুমারী দেবীর কন্যা এবং বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলা দেবী চৌধুরাণীর ছবি প্রকাশ করছে।

মূলত, কোনোপ্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই ইন্টারনেট থেকে সংগৃহীত এক নারীর ছবিকে রংপুরের বিখ্যাত ব্যক্তিত্বদেবী চৌধুরাণীর ছবি দাবি করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় উক্ত দাবিতে প্রচারিত ছবিটি রংপুরের দেবী চৌধুরাণীর নয়। প্রকৃতপক্ষে ইন্টারনেট থেকে সংগৃহীত স্বর্ণকুমারী দেবীর কন্যা এবং বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলা দেবী চৌধুরাণীর ছবিকে রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণীর ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, সরলা দেবী চৌধুরাণী বিশিষ্ট রাজনীতিবিদ জানকীনাথ ঘোষাল এবং বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক ও রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন স্বর্ণকুমারী দেবীর মেয়ে

প্রসঙ্গত, পূর্বেও গণমাধ্যমে ভুল ছবি দিয়ে সংবাদ পরিবেশন করলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, ইন্টারনেট থেকে সংগৃহীত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলা দেবী চৌধুরাণীর ছবিকে রংপুরের বিখ্যাত ব্যক্তিত্বদেবী চৌধুরাণীর ছবি দাবিতে গণমাধ্যমেপ্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: