ড. ইউনূস ও শেখ হাসিনার সরাসরি লাইভ দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি, ড. ইউনূস ও শেখ হাসিনার সরাসরি লাইভ দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। ভিডিওটিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেখা যায়।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ২৩ লক্ষাধিক বার।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টিকটকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৪ লক্ষ ৫০ হাজারের অধিক বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূস ও শেখ হাসিনার সরাসরি লাইভ দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। প্রকৃতপক্ষে, গত ফেব্রুয়ারী মাসে খালেদ মুহিউদ্দীনের সাথে ড. মুহাম্মদ ইউনূস এর একান্ত সাক্ষাৎকারের ভিডিওর একটি অংশের সাথে গত আগস্ট মাসে কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের ভিডিও ক্লিপ প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি থেকে কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে বাংলা এর ইউটিউব চ্যানেল ‘DW বাংলা টকশো’ ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারী ‘মুখোমুখি প্রফেসর মুহাম্মদ ইউনূস’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওতে খালেদ মুহিউদ্দীন ও ড.মুহাম্মদ ইউনূসের কথোপকথন পাওয়া যায়। তবে, এই টক-শোতে শেখ হাসিনাকে দেখা যায়নি। ভিডিওটি পর্যলোচনা করে দেখা যায় ভিডিওটি থেকে কিছু খন্ডিত অংশ নিয়ে আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।

পরবর্তীতে, শেখ হাসিনার ভিডিওর অনুসন্ধানে ‘Rtv News’ ইউটিউব চ্যানেলে গত ০৩ আগস্ট ‘গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই: প্রধানমন্ত্রী | Sheikh Hasina | Rtv News’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত শেখ হাসিনার ভিডিও ফুটেজের সাদৃশ্য লক্ষ্য করা যায়।

অর্থাৎ, দুটি ভিন্ন সময়ের ভিন্ন ঘটনার ভিডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ড. ইউনূস ও শেখ হাসিনার সরাসরি লাইভ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এই বিষয়ে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

Share: